আন্দোলনে প্রায় এক মাস ধরে স্থবির চায়ের রাজ্য সিলেটের পর্যটনশিল্প। ফলে লোকসানে পড়েছেন এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছবিটি গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় তোলা
সবুজের সমারোহের চা-বাগানের নয়নাভিরাম দৃশ্য দেখতে বছরজুড়েই পর্যটকদের আনাগোনায় মুখর থাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। তবে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের পর নানা সহিংসতার ঘটনার প্রভাব পড়েছে পর্যটনের জন্য বিখ্যাত এই উপজেলায়। প্রায় দেড় মাস ধরে অনেকটাই পর্যটকশূন্য হয়ে পড়েছে চায়ের রাজ্য শ্রীমঙ্গল। শুধু দেশের পর্যটকেরাই নন, শীত মৌসুমে বিদেশি যে পর্যটকেরা আসার জন্য বুকিং দেন, তাঁদের বেশির ভাগই বুকিং বাতিল করে দিয়েছেন।
শ্রীমঙ্গলের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এখানে শ খানেক হোটেল-রিসোর্টে প্রতিদিনই পর্যটক থাকতেন। পর্যটকদের ঘিরে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে শ্রীমঙ্গলে।
ফলো করুন
আন্দোলনে প্রায় এক মাস ধরে স্থবির চায়ের রাজ্য সিলেটের পর্যটনশিল্প। ফলে লোকসানে পড়েছেন এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছবিটি গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় তোলা
আন্দোলনে প্রায় এক মাস ধরে স্থবির চায়ের রাজ্য সিলেটের পর্যটনশিল্প। ফলে লোকসানে পড়েছেন এখানকার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ছবিটি গত বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় তোলাছবি: শিমুল তরফদার
সবুজের সমারোহের চা-বাগানের নয়নাভিরাম দৃশ্য দেখতে বছরজুড়েই পর্যটকদের আনাগোনায় মুখর থাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। তবে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের পর নানা সহিংসতার ঘটনার প্রভাব পড়েছে পর্যটনের জন্য বিখ্যাত এই উপজেলায়। প্রায় দেড় মাস ধরে অনেকটাই পর্যটকশূন্য হয়ে পড়েছে চায়ের রাজ্য শ্রীমঙ্গল। শুধু দেশের পর্যটকেরাই নন, শীত মৌসুমে বিদেশি যে পর্যটকেরা আসার জন্য বুকিং দেন, তাঁদের বেশির ভাগই বুকিং বাতিল করে দিয়েছেন।
শ্রীমঙ্গলের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, এখানে শ খানেক হোটেল-রিসোর্টে প্রতিদিনই পর্যটক থাকতেন। পর্যটকদের ঘিরে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে শ্রীমঙ্গলে।
গত বুধ ও বৃহস্পতিবার শ্রীমঙ্গলের পর্যটন এলাকা, হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ ঘুরে দেখা গেছে, এগুলোতে তেমন কোনো পর্যটক নেই। পর্যটকদের জন্য গড়ে ওঠা রেস্তোরাঁগুলো খোলা থাকলেও সেখানে ক্রেতা নেই। রাধানগর এলাকার ছোট দোকানগুলো অনেকটাই বন্ধ। কর্মীরা সেখানে অলস সময় পার করছেন।
শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, ‘২০২৪–এর শেষের দিকে আমরা দেশি ও বিদেশি অনেক বুকিং পেয়েছিলাম। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বেশির ভাগ ট্যুর বিদেশিরা বাতিল করে দিয়েছেন। গত দেড় মাস থেকে আমাদের কোনো কাজ নেই। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কিছু কাজ ছিল, সেগুলো বাতিল হয়ে গেছে। আমাদের বিদেশি পর্যটকেরা মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসেন। সেটাই আমাদের ব্যবসার সময়। এই সময়ের জন্য প্রায় ছয় মাস থেকে এক বছর আগেই বিদেশি পর্যটকেরা বুকিং দেন। কিন্তু পর্যটকেরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, নিরাপত্তার কথা চিন্তা করে সব বুকিং বাতিল করে দিয়েছেন। বিদেশি পর্যটকদের সঙ্গে যাঁরা ট্যুর গাইড হিসেবে থাকেন, তাঁরা এর মাধ্যমেই সংসার চালান। তাঁরা এখন অনেক লোকসানে আছেন।’

0 Comments