ফুটবল নিউজ

ক্যামেরায় থাপ্পড় মারায় মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি।

জরিমানা করা হলো। 


হারের পর কলম্বিয়া তারকা হামেস রদ্রিগেজের সঙ্গে হাত মেলাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজএএফপি

এমিলিয়ানো মার্তিনেজের বিরুদ্ধে ফুঁসে উঠেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন (অ্যাকর্ড)। গতকাল বারানকিয়ায় কলম্বিয়া–আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে টিভি ক্যামেরায় থাপ্পড় মারেন আর্জেন্টিনার এই গোলকিপার। এ নিয়ে ফিফার কাছে মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন।

সারাংশ। 

সংগঠনটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘ম্যাচ শেষে ক্যামেরাম্যানের প্রতি আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ যে আক্রমণাত্মক আচরণ করেছেন, তা প্রবলভাবে প্রত্যাখ্যান করছে অ্যাকর্ড কলম্বিয়া। ক্যামেরাম্যানের যন্ত্রপাতি মাঠে ফেলে দেওয়া বাক্‌স্বাধীনতার প্রতি আক্রমণ, যা আমাদের সমিতির কাছে গ্রহণযোগ্য নয়। দেশের ক্রীড়া সাংবাদিকতার কর্তৃপক্ষ হিসেবে ফিফার কাছে এমিলিয়ানো মার্তিনেজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে অ্যাকর্ড। তিনি নতুন প্রজন্মের কাছে উদাহরণ দেওয়ার মতো কেউ নন।’