দিনদিন অর্থ কমে আসছে স্টেম খাতের নারীদের জন্য,
![]() |
| স্টেম খাতে কাজ করা সকল নারীই অর্থের জন্য সংগ্রাম করছেন। এমনটি সবসময় ঘটে থাকলেও দিনদিন এই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে।” বিস্তারিত:👇🔗 বিভিন্ন কর্পোরেশনের বাজেট কমে যাওয়া এবং সংস্কৃতিগত পরিবর্তনের কারণে টিকে থাকতে রীতিমতো কাঠখড় পোড়াতে হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিত বা ‘স্টেম’ খাতের নারীদেরকে। প্রতি বছরের অক্টোবর মাসের দ্বিতীয় মঙ্গলবার স্টেম খাতে কাজ করা নারীদের জন্য পালিত হয়ে থাকে ‘অ্যাডা লাভলেস ডে’। তবে তা কতদিন চালানো যাবে, সেটা দিনদিন অনিশ্চিত হয়ে উঠছে। ২০০৯ সালে ১৯ শতকের নারী গণিতবিদ অ্যাডা লাভলেসের নামে এই দিনটি প্রতিষ্ঠা করেছিলেন যুক্তরাজ্যের নারী সংবাদকর্মী সু চারম্যান-অ্যান্ডারসন। তিনি বিজ্ঞানে স্নাতক পাশ করলেও নিজের ক্লাসে থাকা তিন নারীর একজন হওয়ায় তিনি এ বিষয়ে ‘অবাঞ্ছিত’ বোধ করেছিলেন বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। আর পরবর্তীতে বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে গিয়ে মঞ্চে নারীদের অনুপস্থিতিও তাকে হতাশ করেছিল। চারম্যান-অ্যান্ডারসন বলছেন, তার এ উদ্যোগে আর্থিক অনুদানের মাত্রা ফুরিয়ে আসছে। আর প্রায় দুই বছর আগেও এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন তিনি। “আমরা এর পর থেকেই খুড়িয়ে খুড়িয়ে চলছি,” বলেন তিনি। নিজ গাটের পয়সা খরচ করে আমি এটা চালিয়ে যেতে পারব না।” এটা কোনো বড় বাজেটের কাজ নয়। এর সর্বোচ্চ সাফল্যে চারম্যান-অ্যান্ডারসন এক বছরের জন্য প্রায় সাড়ে ৭২ হাজার ডলারের স্পনসরশিপ নিশ্চিত করতে পেরেছিলেন। তিনি বলছেন, অন্যান্য বছরে এ বাজেট অর্ধেকেরও কম হলেও এর বিভিন্ন আয়োজনে উপস্থিতির মাত্রা অনেক বেশি ছিল। তিনি আরও বলেন, প্রযুক্তি মহলে অ্যাডা লাভলেস ডে প্রায়শই অনুপ্রেরণাদায়ক হিসেবে আখ্যা পেলেও এর পেছনে পয়সা খরচ নিয়ে তেমন সাড়া মেলে না। আরো দেখতে নিচে ক্লিক করুন, 🔗 👇 |

0 Comments