আজকের বাজার মূল্য দর, দেখুন?
![]() |
বিস্তারিত দেখতে নিচে ক্লিক করুন 🔗 👇 |
সিন্ডিকেট ভেঙে দিয়ে বাংলাদেশে স্বর্ণের দাম কমানো সম্ভব ?
![]() |
BD. Price? |
স্বর্ণের,দাম আবারও কমে গিয়েছে।
বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মি. আগরওয়ালার বিরুদ্ধে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে সিআইডি।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার-সহ নানা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
এরই পরিপ্রেক্ষিতে সোনার বাজারে তথাকথিত 'সিন্ডিকেট' ভেঙে দাম নিয়ন্ত্রণ সম্ভব কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশে বৈধ পথে স্বর্ণ আমদানি হয় না। ফলে এই খাতে ‘সিন্ডিকেট’-এর দ্বারা সোনার মূল্য নিয়ন্ত্রণের অভিযোগ পুরনো।
![]() |
Gold 🥇 low price todayচোরাচালানের মাধ্যমে যে সব স্বর্ণ আসে, সেগুলো দেশের বাজারে বিক্রি হয় বলে ব্যবসায়ীরাও স্বীকার করেন। ফলে চোরাচালান-কেন্দ্রিক এই খাত নজরদারির বাইরে থাকার সুযোগ নিচ্ছেন তারা। দাম নির্ধারণের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো তা নির্ধারণেরও সুযোগ পাচ্ছেন। কারণ সরকার স্বর্ণের দাম নির্ধারণ করে না, করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। তবে, ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে সোনা আমদানির নীতিমালা ত্রুটিপূর্ণ। ফলে সোনা আমদানি হয় না। বিশেষজ্ঞরা বলছেন, এই খাতে জবাবদিহিতা ও নজরদারি নেই। ফাঁকি দেওয়া হচ্ছে বিপুল পরিমাণ কর। আর মূল্য নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগানের ভিত্তিতে, আন্তর্জাতিক বাজার বা প্রতিবেশী দেশের বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি না, তাও দেখা হয় না। ফলে যেভাবে উচ্চহারে দাম নির্ধারণ করা হয় সেটা কতখানি যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন সব সময়ই ছিল বলে জানান তারা। তাই পুরো বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছ্বতা আনা, সুনির্দিষ্ট প্রক্রিয়ায় দাম নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও সরকারের বিভিন্ন সংস্থার অংশগ্রহণ জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এছাড়া চোরাচালান ছাড়া বৈধ পথে সোনা আমদানি কীভাবে করা যাবে সে বিষয়গুলো আরো সহজীকরন করারও আহ্বান জানান তারা। |



0 Comments