আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য : বিচারপতি মানিক https://tinyurl.com/bdfrbpvr
সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে। ভারতের সীমান্তের ভেতরের ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমি এ দেশে (ভারত) এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য।’ ভিডিওতে আরও দেখা যায়, তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, ‘আমি তোমাদের পয়সা দিয়ে দেব। পয়সা আমি দেব, আমার ভাই-বোন দেবে।’