শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি অচিরেই দেশে ফিরবেন. https://www.cpmrevenuegate.com/cc32arjs?key=60b3dc21dcec03239b1dba15438e6e64 সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ১৮ মিনিট কথা বলেছেন সিসিকের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। লাইভে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন। এদিকে, রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সিলেটের আদালত ও বিভিন্ন থানায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এসব মামলায় পাঁচটিতে আনোয়ারুজ্জামানকে অন্যতম আসামি করা হয়েছে।https://www.cpmrevenuegate.com/cc32arjs?key=60b3dc21dcec03239b1dba15438e6e64