পাচারকারির’ ফেলে যাওয়া ব্যাগে মিলল ১ লাখ ইয়াবা।

দুই ব্যক্তিকে সাঁতরে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেয়।”


বিস্তারিত: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি।

উপজেলার মিজজির পাড়ায় বুধবার রাতে অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয় বলে বিজিবি ২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন।


তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, “মিয়ানমার থেকে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন খবরে বিজিবির সদস্যরা মিজজির পাড়ায় অবস্থান করেছিল। এ সময় দুই ব্যক্তিকে সাঁতরে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেয়।

“এ সময় পাচারকারিরা দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে ওই প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।”