সিলেটে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কারl 👇😁🥹⏩😭🙋 সিলেট: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে সিলেটে ছাত্রদলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বহিষ্কৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা কামরুল ইসলাম ও জুনেদ আহমদ। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে সুনির্দিষ্ট প্রমাণাদির ভিত্তিতে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বুধবার এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৪ এনইউ/এসএএইচ